বেঙ্গল পাবলিকেশন্স ও প্রেস এর পরিচিতি

বেঙ্গল পাবলিকেশন্স এন্ড প্রেস, কুমিল্লা

কুমিল্লার ঐতিহ্যবাহী ও সুপরিচিত একটি প্রকাশনা ও ছাপাখানা প্রতিষ্ঠান হলো বেঙ্গল পাবলিকেশন্স এন্ড প্রেস। প্রতিষ্ঠানটি অবস্থিত কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট (আন্ডারগ্রাউন্ড), কান্দিরপাড়া-তে। এই নিউ মার্কেটটি কুমিল্লার সবচেয়ে পুরাতন মার্কেটগুলোর একটি। পাকিস্তান আমলে এর নির্মাণ কাজ শুরু হলেও, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তা বন্ধ হয়ে যায়। যুদ্ধ-পরবর্তী সময়ে মার্কেটের নিচতলা ও দ্বিতীয় তলার আংশিক কাজ সম্পন্ন হয় এবং কিছু দোকান নির্মিত হয়। এরপর কুমিল্লা পৌরসভা স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এসব দোকান বরাদ্দ দেয়।

এই মার্কেটের ২য় তলায় ৬/ক নম্বর দোকানে ১৯৮৬ সালেছাপাঘর (মাদ্রাসা বিভাগ)” নামে একটি ছাপাখানার কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিল শিক্ষামূলক ও ধর্মীয় প্রকাশনা তৈরি ও ছাপানো। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় বেঙ্গল পাবলিকেশন্স এন্ড প্রেস। সেই থেকে আজ অবধি এটি সুনামের সাথে দেশের বিভিন্ন স্থানে বই ও প্রকাশনা সরবরাহ করে আসছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মোঃ অহিদুর রহমান খন্দকার (এফ. এম., বি. এ.)। তিনি একজন শিক্ষিত, উদ্যমী ও দক্ষ ব্যবসায়ী ছিলেন। তার সততা, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বের ফলে বেঙ্গল পাবলিকেশন্স এন্ড প্রেস অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তার সময় থেকেই প্রতিষ্ঠানটি কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে পরিচিতি পায় এবং মানসম্মত বই ও ছাপার কাজের জন্য প্রশংসিত হয়। তিনি ২০০৩ সালে ইন্তেকাল করেন।

বর্তমানে এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন তার সন্তান মোঃ ছাইদুর রহমান খন্দকার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিভাগে শিক্ষালাভ করেন এবং প্রায় ১২ বছর কলেজে শিক্ষকতা করেন। পিতার রেখে যাওয়া প্রতিষ্ঠানকে তিনি পরিপূর্ণ নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে পরিচালনা করছেন। তার নেতৃত্বে বেঙ্গল পাবলিকেশন্স এন্ড প্রেস আজ আরও আধুনিক ও পেশাদার সেবার মাধ্যমে সামনে এগিয়ে চলেছে।

বেঙ্গল পাবলিকেশন্স এন্ড প্রেস শুধু একটি ছাপাখানা নয়, এটি কুমিল্লার ব্যবসায়িক ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলা ও নিরবিচারে মানসম্মত সেবা দেওয়ার কারণে এটি সারা দেশের পাঠক ও প্রকাশকদের মাঝে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে বিবেচিত হয়ে উঠেছে।

বেঙ্গল পাবলিকেশন্স ও প্রেস এর প্রডাক্টসমূহ

মুদ্রয়ণ/ ছাপার কাজ

কোট ফাইল